সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ
প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের




সরকারের কাছে ১০ কাঠার প্লট চাইলেন রুমিন ফারহানা

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ২৫ আগস্ট, ২০১৯

বিএনপির সাংসদ রুমিন ফারহানা সরকারের কাছে ১০ কাঠার একটি প্লট চেয়েছেন। রুমিন ফারহানা গত ৯ জুন সাংসদ হিসেবে শপথ নেন। আর প্লটের জন্য আবেদন করেন ৩ আগস্ট। রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক। বিএনপির মনোনয়নে এবারই প্রথমবারের মতো সাংসদ হন তিনি। সরকার প্লট দিলে ‘চিরকৃতজ্ঞ’ থাকবেন বলেও উল্লেখ করেছেন বিএনপি থেকে মনোনীত সংরক্ষিত নারী আসনের এই সাংসদ।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের বরাবর পাঠানো চিঠিতে রুমিন ফারহানা লিখেছেন, আপনার সদয় অবগতির ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জানানো যাচ্ছে যে, ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এরঅকায় ১০ (দশ) কাটা প্লট এর প্রয়োজন। ঢাকা শহরে আমার কোনো জায়গা/ফ্ল্যাট, জমি নাই। ওকালতি ছাড়া আমার অন্য কোনো ব্যবসা/পেশা নাই। আমার নামে ১০(দশ) কাঠা প্লট বরাদ্দের জন্য সুব্যবস্থা করে দিতে আপনার মর্জি হয়।

এমতাবস্থায় আপনার নিকট আবেদন, আমার নামে ১০(দশ) কাঠা প্লট বরাদ্দ করলে আমি আপনার নিকট চির কৃতজ্ঞ থাকব।আপনার সদয় অবগতির ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জানানো যাচ্ছে যে, ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এরঅকায় ১০ (দশ) কাটা প্লট এর প্রয়োজন। ঢাকা শহরে আমার কোনো জায়গা/ফ্ল্যাট, জমি নাই। ওকালতি ছাড়া আমার অন্য কোনো ব্যবসা/পেশা নাই। আমার নামে ১০(দশ) কাঠা প্লট বরাদ্দের জন্য সুব্যবস্থা করে দিতে আপনার মর্জি হয়। এমতাবস্থায় আপনার নিকট আবেদন, আমার নামে ১০(দশ) কাঠা প্লট বরাদ্দ করলে আমি আপনার নিকট চির কৃতজ্ঞ থাকব।

চিঠি প্রাপ্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, আইন অনুযায়ী এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, সংসদকে ‘অবৈধ’ বলে আসা এবং বর্তমান সরকারের তীব্র সমালোচক হিসেবে পরিচিত রুমিন ফারহানা সাংসদ হিসেবে শপথ নিয়ে আলোচনার সৃষ্টি করেন। এবার তার প্লট চাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765