বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে সেনাসদস্য নিহত

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাস উল্টে এক সেনাসদস্য নিহত হয়েছেন।

শনিবার সকালে বগুড়া-রংপুর মহাসড়কে উপজেলার রহবল এলাকার এ দুর্ঘটনায় কমপক্ষে আরও ৫ জন আহত হয়েছেন।

নিহত আব্দুল আজিজ সেনাবাহিনীর সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি তার কর্মস্থল সৈয়দপুর ক্যান্টনমেন্টের উদ্দেশে যাচ্ছিলেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সকাল সাড়ে ১০টার দিকে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সৌখিন ট্রাভেলস নামের একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। এ সময় রহবল নামক স্থানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে বাসযাত্রী সেনাবাহিনীর সার্জেন্ট আবদুল আজিজ নিহত হন।

তিনি জানান, এ দুর্ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। নিহত সেনাসদস্য আব্দুল আজিজের মরদেহ গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে এবং আহতদের উদ্ধার করে বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765