শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




মাহির ‘অবতার’ আসছে

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

মাহিয়া মাহি অভিনীত নতুন সিনেমা ‘অবতার’ মুক্তি পাচ্ছে ১৩ সেপ্টেম্বর। এর আগে চলতি বছরের মার্চ মাসে সেন্সর বোর্ড আনকাট ছাড়পত্র দেয় ছবিটিকে। এবার দর্শক দেখবে ছবিটি। সমকাল অনলাইনের সঙ্গে আলাপে এমনটিই জানালেন অবতারের পরিচালক  মাহমুদ হাসান শিকদার।

পরিচালক বলেন, ‘গত ঈদুল ফিতরে অবতার মুক্তির পরিকল্পনা করেছিলাম। কিন্তু সেই সময় গুছিয়ে উঠতে পারিনি। ভালো সময়ের অপেক্ষায় ছিলাম। সেই অনুযায়ী আগামী ১৩ সেপ্টেম্বর ছবিটির মুক্তি চূড়ান্ত করেছি।’

সিনেমাটিতে মোট পাঁচটি গান রয়েছে। গানগুলো লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী ও তারিক তুহিন। সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন, জাভেদ আহমেদ কিসলু ও কিশোর। কণ্ঠ দিয়েছেন ন্যানসি, এসআই টুটুল, কিশোর ও পুলক। ইতোমধ্যে ছবিটির আইটেম গান ‘রঙ্গিলা বেবি’ ও টাইটেল গান প্রকাশিত হয়েছে বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে।

২০১৭ সালের ডিসেম্বরে ‘অবতার’র শুটিং শুরু হয়। শেষ হয় ২০১৮ সালের ডিসেম্বরে। ‘অবতার’র কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন নির্মাতা নিজেই। প্রযোজনা করছেন সাগা এন্টারটেইনমেন্ট।

ছবিটিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন রু‌শো। ছবিটির বি‌ভিন্ন চরিত্রে আরও অভিনয় ক‌রে‌ছেন আমিন খান, রাইসুল ইসলাম আসাদ, মিশা সওদাগর, সুব্রত, শিবা সানু, সুস্মিতা সিনহা, শিল্পী সরকার অপুসহ অনেকে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765