শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




কেসিসি মেয়রের গাড়ির সাথে প্রাইভেট কারের সংঘর্ষ, চালক আটক

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেকের গাড়ির সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়েছে। শনিবার দুুপুরে নগরের আড়ংঘাটা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মেয়রের সাথে খুলনা ওয়াসার চেয়ারম্যান ছিলেন।

সংঘর্ষে মেয়রকে বহনকারী গাড়িটি আংশিক এবং প্রাইভেটকারটির সামনের অংশে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনায় প্রাইভেটকারসহ চালককে আটক করেছে পুলিশ। আটক বাবু শেখ রূপসা উপজেলার কিসমত খুলনা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

আড়ংঘাটা থানার ওসি কাজী রেজাউল করিম জানান, আড়ংঘাটা বাইপাস মোড়ে মেয়রের গাড়িটি ঘুরাতে গেলে প্রাইভেটকারটি মেয়রকে বহনকরা গাড়ির বাম পাশে ধাক্কা দেয়। মেয়রের গাড়িটি নগরের শাহাপুরের শলুয়ার দিকে যাচ্ছিলো এবং প্রাইভেটকারটি একজন যাত্রী নিয়ে যশোর বিমানবন্দরের দিকে যাচ্ছিলো। দুর্ঘটনার পরে ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারসহ চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

তিনি জানান, মেয়রের গাড়ির বামপাশের দরজাসহ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765