রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




টেকনাফে যুবলীগ নেতা হত্যার ২ আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন রোহিঙ্গা নিহত হয়েছেন। পুলিশের দাবি, দুজনই চিহ্নিত সন্ত্রাসী। তারা দুজনই যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার আসামি।

নিহত ব্যক্তিরা হলেন, টেকনাফের জাদিমুরা শরণার্থীশিবিরের মোহাম্মদ শাহ ও একই  শিবিরের মো. শুক্কুর। তারা মিয়ানমার থেকে পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছিলেন।

শুক্রবার গভীর রাতে উপজেলার হোয়াইক্যং জাদিমুরা রোহিঙ্গা শিবিরে পাহাড়ি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এর আগের দিন বৃহস্পতিবার মিয়ানমার থেকে ইয়াবার চালান আনার সময় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছিল।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বলেন, টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা শিবিরে পাহাড়ের ধারে যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার আসামিরা অবস্থান নেওয়ার খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে সন্ত্রাসীরা পিছু হটলে সেখান থেকে ওই দুই রোহিঙ্গাকে গুলিবিদ্ধ উদ্ধার করে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শোভন দাস বলেন, রাতে পুলিশ হাসপাতালে গুলিবিদ্ধ দুই রোহিঙ্গাকে নিয়ে আসে। দু’জনের শরীরে গুলির চিহ্ন রয়েছে। আহত পুলিশ সদস্যকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে দুটি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত দুই রোহিঙ্গার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765