মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




ইরাকের অস্ত্রাগারে হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

সম্প্রতি ইরাকের সন্ত্রাসবিরোধী বাহিনীর ঘাঁটিগুলোতে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল।

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।
দু’জন পদস্থ মার্কিন কর্মকর্তা দৈনিকটিকে জানিয়েছেন, ইরাকে দু’টি অস্ত্রের গুদামে এ হামলা চালানো হয়েছে। ‘সিরিয়ায় অস্ত্র সরবরাহের’ কাজে এসব অস্ত্রাগার ব্যবহৃত হয় বলে অভিযোগ তুলে তেল আবিব এসব হামলা চালায়।

ইরাকের সরকার-পন্থি ‘হাশদ আশ-শাবি’ বাহিনীর ঘাঁটিগুলোতে গত মাসে অজ্ঞাত উৎস থেকে ধারাবাহিক হামলা হওয়ার পর মার্কিন দৈনিকটি এ খবর দিল।

ইরাকে এক সময় ব্যাপকভাবে তৎপর উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএসআইএল’র বিরুদ্ধে যুদ্ধ করার লক্ষ্যে ২০১৪ সালে সরকারি পৃষ্ঠপোষকতায় হাশদ আশ-শাবি বাহিনী গঠন করা হয়েছিল। পরবর্তীতে ইরাক থেকে দায়েশ উৎখাতে এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গত ১৯ জুলাই ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আমেরলি শহরে হাশদ আশ-শাবির একটি ঘাঁটিতে প্রথম ড্রোন হামলার খবর প্রচারিত হয়।

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক একজন অজ্ঞাত গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে, ১৯ জুলাই’র ওই হামলা তেল আবিব চালিয়েছিল।

গত সপ্তাহে ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে একটি কৌশলগত বিমান ঘাঁটির কাছে হাশদ আশ-শাবি বাহিনীর অবস্থানে আরেকটি হামলা হয়। ওই বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মোহান্দেস ওই হামলার জন্য ‘পুরোপুরিভাবে’ যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেছেন, এরপর থেকে তার বাহিনীর ঘাঁটিগুলোর আশপাশের আকাশে অজ্ঞাত যেকোনও বিমান বা ড্রোন গুলি করে ভূপাতিত করা হবে।

এরপর বৃহস্পতিবার হাশদ আশ-শাবি জানায়, তারা রাজধানী বাগদাদের আকাশে একটি অজ্ঞাত গোয়েন্দা ড্রোন গুলি করে নামিয়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করছে, ইরাকের হাশদ আশ-শাবি বাহিনীর ছদ্মাবরণে দেশটিতে ‘সন্ত্রাসী কার্যক্রম’ পরিচালনা করছে ইরান। তবে বাগদাদ সরকার কঠোর ভাষায় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765