বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে আরো তৎপর হচ্ছে রাশিয়া!

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে আরো তৎপর হতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর তিনি এমন নির্দেশ দেন।

পুতিন রুশ সামরিক বাহিনীকে উদ্দেশ্য করে শুক্রবার (২৩ আগস্ট) বলেন, মার্কিন ক্ষেপণাস্ত্র পরীক্ষার ভিত্তিতে রাশিয়ার অবস্থান নির্দিষ্ট করা দরকার। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে আমাদেরও আরো এগোতে হবে।
এর আগে সোমবার (১৯ আগস্ট) মার্কিন সরকারি কর্মকর্তারা জানিয়েছিলেন, তারা ৫০০ কিলোমিটারের বেশি দূর টার্গেট করে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছেন। যদিও তারা বলেছেন, ক্ষেপণাস্ত্রটি ছিল অপারমাণবিক।

পুতিন বলেন, মার্কিন ক্ষেপণাস্ত্র রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি করেছে এবং এর বিরুদ্ধে পাল্টা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মস্কো। তবে, আমেরিকা যতক্ষণ পর্যন্ত এই ক্ষেপণাস্ত্র মোতায়েন না করবে এবং ইউরোপের দোরগোড়ায় তা না বসাবে ততক্ষণ পর্যন্ত রাশিয়া কোনো ব্যবস্থা নেবে না।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765