শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক গ্রেফতার

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় শাহীন রহমান নামে এক সাংবাদিককে গ্রেফতার করেছে খুলনা সদর থানা পুলিশ। তিনি ‘প্রথম সময়’ নামে একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক।

শুক্রবার খুলনা সদর থানার একটি টিম রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বিকেলে তাকে খুলনা থানায় হাজির করা হয়। গ্রেফতারকৃত শাহীন রহমান মহানগরীর বাগমারা মেইন রোডের আব্দুর রহমান চৌধুরীর ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খুলনা জোনের সহকারী কমিশনার মোঃ কামরুজ্জামান বলেন, ‘শাহীন রহমান দীর্ঘদিন ধরে বিশিষ্ট রাজনীতিক, সামাজিক মর্যাদা সম্পন্ন ব্যাক্তির বিরুদ্ধে ফেসবুকে কুৎসা রটনা করছিলেন। সর্বশেষ খুলনা প্রেসক্লাবের সভাপতি ও এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস,এম হাবিবের নামে অপপ্রচার চালান। এ ঘটনায় গত ৯ আগস্ট ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন এস এম হাবিব। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, এছাড়াও শাহীনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতে আরও একটি মামলা রয়েছে। পুলিশ এসব বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে।

উল্লেখ্য, শাহীন রহমান দীর্ঘদিন নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে আসছেন। শাহীন গত ৮ আগস্ট নিজের ফেসবুক ওয়ালে খুলনা প্রেসক্লাব সভাপতি এস,এম হাবিবের বিরুদ্ধে তার ছবিসহ মানহানিকর বক্তব্য প্রচার করেন।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765