রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




খুলনায় নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

খুলনায় নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার খুলনা ব্যুরো নিখোঁজের তিন দিন পর খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা এলাকা থেকে চিরঞ্জিত বালা (১৫) নামে স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্থানীয় রংপুর ইউনিয়নের জোড়া বটতলা নামক স্থান থেকে আড়ংঘাটা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

তবে, এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে প্রাথমিক কোন ধারণা দিতে পারেনি পুলিশ।

নিহত চিরঞ্জিত বালা রংপুর ইউনিয়নের জোড়া বটতলা গ্রামের রমেশ বালার পুত্র। সে নগরীর ফুলবাড়ীগেটস্থ বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্কুলের নবম শ্রেণির ছাত্র। আড়ংঘাটা থানার ডিউটি অফিসার এসআই মো. মোস্তফা জানান, চিরঞ্জিত বালা ১৯ আগস্ট রাতে তার মাকে বই আনার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর কাছে খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তার গলা ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। তবে, এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে প্রাথমিক কোন ধারণা দিতে পারেন নি তি

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765