বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




জাতির পিতার আদর্শে চলছি, জনগণ সুফল পাচ্ছে: প্রধানমন্ত্রী

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

দেশ নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুবিজুর রহমানের দেখা স্বপ্ন পূরণ করাই একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া বোয়িং (৭৮৭-৮) ড্রিমলাইনার গাঙচিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান।

শেখ হাসিনা বলেন, জাতির পিতির স্বপ্ন পূরণই আমার একমাত্র লক্ষ্য। তিনি এ দেশের মানুষের জন্য জীবন দিয়ে গেছেন। জাতির পিতার আদর্শে পথ চলছি। তার সুফল জনগণ পাচ্ছে।

গাঙচিলের উদ্বোধন ঘোষণা করে তিনি বলেন, গাঙচিল যেন ডানা মেলে উড়তে পারে ভালোভাবে। সবাই যত্ন নেবেন।

বিকেল ৫টায় যাত্রী নিয়ে আবুধাবির উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে গাঙচিল উড়োজাহাজটির।

এর আগে বুধবার বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার সমকালকে বলেন, এই উড়োজাহাজ দিয়ে প্রাথমিকভাবে ঢাকা-আবুধাবী রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমান কর্মকর্তারা জানান, গত ২৫ জুলাই উড়োজাহাজটি সিয়াটল থেকে ঢাকায় নিয়ে আসা হয়। ‘গাঙচিল’ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমানে ড্রিমলাইনার উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল তিনটিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দে উড়োজাহাজটির নামকরণ করা হয়েছে ‘গাঙচিল’।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765