শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




‘চুলের বখাটে কাটিং করা যাবে না’, বিজ্ঞপ্তি ভাইরাল ফেসবুকে

মাগুরা প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে। যাতে লেখা হয়েছে, ‘কোনো প্রকার মডেলিং চুল কাটা, দাড়ি কাটা ও বখাটে কাটিং করা যাবে না’। মাগুরা সদর থানা থেকে এ এ বিজ্ঞপ্তির সমালোচনা করেছেন অনেকে। কেউ কেউ আবার ব্যঙ্গ করে ভবিষ্যতে পুলিশ আরও কী কী ধরনের নির্দেশনা দিতে পারে তার তালিকা দিচ্ছেন ফেসবুকে। একজন লিখেছেন, বখাটে কাটিং কি রকম? কিছু নমুনা যদি দেখাতো!

তবে অনেকে এমন নির্দেশনার সমর্থনও করেছেন। ফেসবুকে একজন লিখেছেন, একবারও বল‌ছি না চু‌লে স্টাইল করা যা‌বে না, রঙ করা যা‌বে না। অবশ্যই এটা নিজস্ব রু‌চি। স্টাই‌লিস ভদ্র কা‌টিংও আছে। এবার মাত্র একজন এমন রু‌চিহীন কা‌টিং স্টাই‌লিস ছে‌লে দেখান যে কিনা ভদ্র, নম্র, সভ্য। পার‌বেন না। কারণ এরাই বখা‌টে। বি‌ভিন্ন গ্যাং‌য়ের সদস্য।

বিজ্ঞপ্তির নিচে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তার নাম্বার দেয়া হয়েছে। বিজ্ঞপ্তির বিষয়ের সত্যতা যাচাইয়ের জন্য যোগাযোগ করা হলে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম এমন লিখিত বিজ্ঞপ্তি দেয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, আমরা চুল কাটার বিষয়ে মৌখিক নির্দেশনা দিয়েছি। এখানকার তরুণ বয়সী ছেলেরা বিশেষ স্টাইলে চুল কাটে এবং সড়কে মোটরসাইকেল নিয়ে দাপিয়ে বেড়ায়। চুলের স্টাইল প্রদর্শনের জন্য তারা হেলমেটও পরতে চায় না এবং মোটরসাইকেলের গ্লাসের দিকে তাকিয়ে চুল ঠিক করার ভঙ্গি করে। সড়কে তাদের এ দায়িত্বহীন আচরণের কারণে নানা দুর্ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা বাহিনী চায় দেশের প্রতিটি মানুষ নিরাপদে থাকুক। সড়কে নিরাপদভাবে চলাচল করুন। সে জন্যই চুলের কাট মার্জিত রাখার আহ্বান জানানো হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765