বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




জঙ্গলে পরকীয়াকালে বজ্রপাতে আলিঙ্গনরত যুগলের মৃত্যু

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

গভীর জঙ্গলে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হতে গিয়ে এক পরকীয়া জুটির মৃত্যু হয়েছে বজ্রপাতে। ভারতের ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে জঙ্গলে এ দুর্ঘটনা ঘটে। তারা প্রায়ই ওই জঙ্গলে যেতেন বলে জানান ওই গ্রামের বাসিন্দারা।

নিহত যুবকের নাম জিতেন সিং (৩৩) এবং যুবতীর নাম কুনকি দোলুই (২৫)। তাদের বাড়ি বেলিয়াবেড়া থানার বনকাটি এবং সোনাপড়া এলাকায়। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে এই পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল বলেও জানায় এলাকাবাসী।
নিহত ওই যুগল স্থানীয় একটি ইটভাটায় কাজ করতেন জানিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়, জঙ্গলে লুকিয়ে প্রেম করতে গিয়ে ওই দুই ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে বজ্রপাতে। তারা দু’জনই বিবাহিত ছিলেন। সোমবার বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বেলিয়াবেড়া থানার পুলিশ গোপীবল্লভপুর-২ ব্লকের বিডিও অফিসের পেছনে একটি জঙ্গল থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে।

বিডিও অফিসের পেছনে সোনাপড়া নামক একটি এলাকার জঙ্গলে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

স্থানীয় সূত্র বলছে, বিবাহিত হলেও নিহত এই নারী ও পুরুষের মাঝে পরকীয়া সম্পর্ক ছিল। তারা প্রায়ই এই জঙ্গলে দেখা করতেন। সোমবার বিকেলেও তারা দেখা করতে আসেন।

গোপীবল্লভপুর পুলিশ বলছে, ইটভাটার ওই দুই শ্রমিকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। দু’জনের দেহ আলিঙ্গনরত অবস্থায় পড়ে ছিল। ছেলেটির বুক পকেটের অংশ পুড়ে গেছে। পকেটে থাকা টাকাও পুড়ে গেছে। ওই নারীর শরীরেও পোড়া দাগ রয়েছে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765