রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




শতকোটি ছাড়াল ‘মিশন মঙ্গল’

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০১৯

বলিউডে এক উড়ন্ত তারকা অক্ষয় কুমার। তার অভিনীত ‘মিশন মঙ্গল’ বলিউডের বক্স অফিসে ব্যাপক সারা ফেলেছে।

মুক্তির প্রথম দিনেই স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রায় ২৯ কোটি রুপির কাছাকাছি  করেছে এই সিনেমাটি।  বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, মাত্র পাঁচদিনেই ১১৪ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে সিনেমাটি।

রজনীকান্ত অভিনীত ‘২.০’ ছবিতেও অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, এ ছবিও পাঁচ দিনে শতকোটির মাইলফলক স্পর্শ করে। দেশীয় বক্স অফিসে শতকোটি অতিক্রম করতে অক্ষয়ের সর্বশেষ ছবি ‘কেসারি’র লেগেছিল এক সপ্তাহ।

এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছেন একদঙ্গল নারী তারকা। বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা, তাপসী পান্নু, নিথিয়া মেনন ও কৃতি কুলহারির মতো তারকারা আছেন ছবিতে।

এখন তিনি ব্যস্ত বচ্চন পান্ডে সিনেমা নিয়ে। বলিউডের এখন শীর্ষ নায়কদের একজন অক্ষয়। ফোর্বস সাময়িকীর তালিকায় থাকা ভারতের সবচেয়ে ধনী তারকাও তিনি। সবকিছু মিলে তার এখন বৃহস্পতি তুঙ্গে। সূত্র: এনডিটিভি

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765