শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




সুন্দরবন থেকে বাঘের মৃতদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০১৯

সুন্দরবন থেকে একটি বাঘের মৃতদেহ উদ্ধার করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ। মঙ্গলবার দুপুরে গহীন বনের ছাপড়াখালি খালের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে বাঘটির ময়না তদন্ত সম্পন্ন হয়। বয়স্ক বাঘটির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করছে বন বিভাগ।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মদিনুল আহসান জানান, বনরক্ষীরা মঙ্গলবার দুপুর ১২টার দিকে গহীন বনের ছাপড়াখালি খালে টহল দেওয়ার সময় মৃত বাঘটিকে পড়ে থাকতে দেখেন। এরপর সেটি উদ্ধার করে রাত তিনটার দিকে বন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, খবর পেয়ে বুধবার সকালে তিনি এবং সুন্দরবন পূর্ব বন বিভাগের ডিএফও মাহমুদুল হাসান রেঞ্জ অফিসে যান। পরে দুপুর আড়াইটায় বাগেরহাট জেলার শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মৃত বাঘটির ময়না তদন্ত সম্পন্ন করেন।

মদিনুল আহসান জানান, ময়না তদন্তে বাঘটির শরীরে কোনো ইনজুরি বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি একটি স্ত্রী বাঘ এবং বয়স আনুমানিক ১০/১২ বছর। এটি লম্বায় লেজসহ ৭ দশমিক ৭৫ ফুট এবং এটির উচ্চতা ৩ ফুট। ময়নাতদন্তের পর বাঘটির চামড়া ছাড়িয়ে মৃতদেহ শরণখোলা রেঞ্জ অফিসের মধ্যে মাটিচাপা দেওয়া হয়েছে।

ডিএফও আরও জানান, বাঘটির শরীরের কিছু অংশ সংগ্রহ করে ঢাকায় বন বিভাগের ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষা শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মইন উদ্দিন খান জানান, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন বয়স্ক বাঘটির স্বাভাবিক মৃত্যু হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765