শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




খুলনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০১৯

খুলনায় একটি হত্যা মামলার পরিকল্পনাকারী ও অর্থের যোগানদাতা সন্দেহে তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস,এম দ্বীন ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক তোফায়েল আহমেদ জানিয়েছেন, মঙ্গলবার রাত ৯ টার দিকে তেরখাদা উপজেলার ছাগলদাহ ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের একটি হত্যা মামলার মূল পরিকল্পনাকারি হিসেবে তার নাম এসেছে।

খুলনা জেলা পুলিশ সুপার এস,এম সফিউল্লাহ জানান, হত্যার মূল পরিকল্পনাকারী তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসএম দ্বীন ইসলামকে গ্রেফতারের পর আজ বুধবার আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।

উল্লেখ্য, ৭ আগস্ট রাত সাড়ে ৩টার দিকে তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে নাঈম শেখ (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় গুরুত্বর আহত হয় নাঈমের বাবা হিরু শেখ (৫৫)। এই ঘটনায় ৮ আগস্ট নিহতের মা মাফুজা বেগম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে তেরখাদা থানায় মামলা দায়ের করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765