শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




খুলনায় আওয়ামী লীগের শোক র‌্যালি

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০১৯

একুশে আগস্ট আওয়ামী লীগের মহাসমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এবং দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে খুলনায় শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার মহানগর ও জেলা আওয়ামী লীগ সকাল ৯টায় শোক র‌্যালি বের করে।

র‌্যালিটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, আওয়ামী লীগ নেতা অসিত বরণ বিশ্বাস, কামরুজ্জামান জামাল, খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রমুখ।

শোক র‌্যালিতে মহানগর ও জেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে নিহতদের স্মরণে শোক সভা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765