বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




আমিরাতে মোদিকে সম্মাননা না দিতে ব্রিটিশ এমপির চিঠি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০১৯

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ সম্মাননা না দিতে আহ্বান জানিয়েছেন এক ব্রিটিশ এমপি। বার্ড ফোড থেকে নির্বাচিত নাজ শাহ নামের ওই মুসলিম এমপি আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আন নাহিয়ানকে লেখা এক চিঠিতে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান। খবর পাকিস্তানি গণমাধ্যম জিয়ো টিভি’র।

ক্রাউন প্রিন্সকে লেখা ওই চিঠিতে নাজ শাহ বলেন, আমাদের সঙ্গে বসবাসরত হাজারো কাশ্মীরি নয়, বরং আমি নিজেকে একজন কাশ্মীরি হিসেবে চিন্তা করে আপনাদের সিদ্ধান্তে হতাশ হয়েছি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে আমিরাতে সর্বোচ্চ সম্মাননা ‘অর্ডার অফ জায়েদ’ তুলে দেয়ায় আমরা চরমভাবে ক্ষুব্ধ হয়েছি।

মোহাম্মদ বিন জায়েদ আন নাহিয়ানের দৃষ্টি আকর্ষণ করে নাজ শাহ বলেন, বিগত ১৫ দিন ধরে কাশ্মীরি জনগণের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, আপনি নিশ্চয় সে বিষয়ে অবগত রয়েছেন। এই মুহূর্তে কাশ্মীরের মানুষ গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

দুই পৃষ্ঠার ওই চিঠিতে মুসলিম এ ব্রিটিশ এমপি আরও বলেন, ব্যবসায়িক স্বার্থের কারণে আপনারা যদি কাশ্মীরি জনগণের পাশে দাঁড়াতে না পারেন, তাহলে অন্তত আরব আমিরাতের জনগণের কথা ভেবে আপনাদের এ বিষয়ে নীরব থাকা উচিত।

উল্লেখ্য, তিনদিনের এ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ‘অর্ডার অফ জায়েদ’ তুলে দেয়া হবে। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সংযুক্ত আরব আমিরাতের এটিই সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765