শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মোরেলগঞ্জে কলেজছাত্রীকে অপহরনের চেষ্টা: গরম পানিতে শিশু আহত, ইউপি সদস্যসহ গ্রেফতার ৩

মোরেলগঞ্জ( বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

বাগেরহাটের মোরেলগঞ্জে এক কলেজছাত্রীকে অপহরনের চেষ্টায় ছাত্রীর বসতবাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় অপহরণের চেষ্টাকারীদেও ছোড়া গরম পানিতে ২০ মাসের শিশু জোনায়েদ গুরুত্বর আহত হয়েছে। আহত ওই শিশুপুত্রকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় কলেজ ছাত্রীর মা রহিমা বেগম বাদি হয়ে সাইফুল ইসলাম মৃধাকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।
পুলিশ এ ঘটনায় সোমবার দুপুরে সাইফুল মৃধা(২৪),তার পিতা মন্টু মৃধা( ৪৮), ইউপি সদস্য সাইদুল ইসলাম খান(৩৯) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করছে।
পুলিশ জানায়, জিউধরা ইউনিয়নের সোনাতলা গ্রামের হাবিবুর রহমান হাওলাদারের মেয়ে দক্ষিণ বাংলা কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী শিউলি আক্তার (১৬)কে একই গ্রামের মন্টু মৃধার ছেলে সাইফুল ইসলাম মৃধা ৬ আগষ্ট তার বাড়ির সামনে থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। কিছুদিন পরে আবার তার বাড়িতে ফিরিয়ে দেয় ওই ছাত্রীকে। ঘটনারদিন রবিবার সন্ধ্যায় পুর্নরায় ওই ছাত্রীকে সাইফুল সহ ২০/৩০ জনের একটি সংঘবদ্ধ দল তুলে আনতে যায়। এ সময় বাড়ির লোকজনের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসে পরে হামলা কারিরা পালিয়ে যায়। এ হামলাকারিদের ছুড়ে মারা গরম পানিতে হাবিবুর রহমানের নাতি জোনায়েদের শরিরের বিভিন্ন স্থানে গরম পানিতে জলসে যায়। স্থানীয়রা তাৎক্ষনিক থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ কলেজ ছাত্রী শিউলি আক্তারকে উদ্ধার করে। আহত শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, কলেজ ছাত্রীর অপহরনের ঘটনায় ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এজাহার নামীয় ৫ জনের মধ্যে ইতোমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765