শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




৮০ লাখ টাকার চিংড়ি পোনা আটক করেছে কোস্টগার্ড বাহিনী

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা মূল্যের ৪০ লাখ পিস চিংড়ি পোনা জব্দ করেছে মংলা কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন। তবে এ ঘটনায় কাউকেই আটক করতে পারেনি তারা।

কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের গোয়েন্দা অফিসার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, শনিবার (১৭ আগস্ট) ভোরে খুলনার খান জাহান আলী সেতু এলাকা দিয়ে ট্রাক ভর্তি চিংড়ি পোনা পাচার করা হতে পারে এমন সংবাদ গোপন সূত্রে জানার পর ওই দিন গভীর রাত থেকেই ওই এলাকায় অবস্থান নেয় কোস্টগার্ড সদস্যরা। শনিবার (১৭ আগস্ট)সকালের দিকে খান জাহান আলী টোল প্লাজা এলাকা অতিক্রম করার সময় কোস্টগার্ড সদস্যরা একটি ট্রাককে চ্যালেন্জ করে। এমন সময় ট্রাকে থাকা লোকজন দ্রুত পালিয়ে যায়। ওই ট্রাক গাড়িতে তল্লাশি করে বড় ড্রাম ভর্তি ৮০ লাখ টাকা মূল্যের ৪০ লাখ পিস রেণু পোনা জব্দ করা হয়। জব্দকৃত রেনুপোনা রুপসা উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি ও কোস্টগার্ড বাহিনীর উপস্থিতিতে নদীতে অবমুক্ত করা হয়।

কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ আরো জানান,সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা মাছ শিকার বা পাচারের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনীর নিয়মিত অভিযান অব্যহত থাকবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765