শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




কন্যাসন্তান হওয়ায় জীবন্ত মাটি চাপার চেষ্টা বাবার!

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

পুত্র সন্তানের আশায় চতুর্থ সন্তানও কন্যাসন্তান হওয়ায় নবজাতকটি জীবন্ত মাটি চাপা দেয়ার চেষ্টা করেন বাবা। জানা যায়, ঢাকার ধামরাই উপজেলার পশ্চিম সূত্রাপুর গ্রামের মো. রেজ্জেক আলী বেপারীর ছেলে মো. নয়া মিয়া বেপারী একটি ছেলে সন্তানের আশায় পরপর তিনটি কন্যাসন্তান নেন। চতুর্থবার সে আরেকটি সন্তান নেয়ার সিদ্ধান্ত নেন।

শনিবার সকাল ৯টার দিকে সাটুরিয়া পারভীন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এবারও একটি কন্যাসন্তানের জন্ম দেন তার স্ত্রী হাসনা বেগম। খবর পেয়ে ওই নবজাতকের পিতা নয়া মিয়া স্ত্রীকে তালাক ও ওই নবজাতককে জীবন্ত মাটিচাপা দেয়ার চেষ্টা করেন। উপস্থিত জনতার হস্তক্ষেপে ওই নবজাতকটি জীবন্ত মাটিচাপা দেয়ার হাত থেকে রক্ষা পায়। হাসপাতালের চিকিৎসক ও আত্মীয়-স্বজনের সহায়তায় ওই নবজাতকটি জীবন্ত মাটিচাপা দেয়ার কবল থেকে বাঁচলেও অবশেষে ওই নবজাতকটিকে মোটা অংকের অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে ওই নবজাতকের পিতা সন্তান বিক্রি ও জীবন্ত মাটিচাপা দেয়ার কথা অস্বীকার করে জানান, আমি কোটিপতি, আমি সন্তান বিক্রি করব কী কারণে। নবজাতকের পিতা মো. নয়া মিয়া জানান, আমার স্ত্রী কিডনি ও জরায়ু ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তার পক্ষে এ সন্তান লালন-পালন করা সম্ভব নয়। তাই আমি আমার স্ত্রীকে বাঁচাতে সন্তানটি অন্যের হাতে তুলে দিয়েছি। তাছাড়া আমি এত কন্যাসন্তান দিয়ে কী করব?

এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর শিশুটি উদ্ধারের চেষ্টা চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765