বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




শোক দিবসের অনুষ্ঠানে ‘হাসিতে ফেটে’ পড়লেন আওয়ামী লীগ নেত্রী

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০১৯
হাসতে হাসতে নুইয়ে পড়ছেন শাহানারা রহমান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা সভার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক নম্বর সদস্য শাহানারা রহমান বক্তব্য প্রদানের জন্যে মাইক হাতে নেয়ার পরই তিনি হাসিতে ফেটে পড়েন। শোক-দিবসের অনুষ্ঠানে এমন হাস্যরসের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সংশ্লিষ্টদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত বুধবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় জনা তিরিশেক নেতা-কর্মীর উপস্থিতিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং বিশেষ অতিথি ছিলেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। তারা উভয়ে বক্তব্য দিয়ে চলে যাবার পর সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমানের স্ত্রী শাহানারা রহমানকে আলোচনায় অংশগ্রহণের জন্য অনুষ্ঠানের পরিচালক আব্দুস সামাদ আজাদ বলেন, সব সময় সহযোগিতা করেন, আগলে রাখেন মহিয়সী নারী, আমাদের সবার প্রিয়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত প্রথম সদস্য শাহানারা রহমান; বক্তব্য নিয়ে আসছেন শাহানারা রহমান’।

এরপরই আজাদের হাত থেকে মাইক নিয়ে শাহানারা হাসিতে মেতে উঠেন। সে হাসির প্রতি সমর্থন জানিয়ে ভিডিওতে ধারণরত দুয়েকজনকে (তারাও এই সংগঠনের কর্মকর্তা) বলতে শোনা যায়, গুড ওয়ার্ক। গুড ওয়ার্ক। আজকে সেরাটা হইছে।

হাসির রেশ কাটতে না কাটতে এক মিনিটেরও কম সময় শোক দিবস প্রসঙ্গে বলেন শাহানারা।

এ সময় সেখানে আরও ছিলেন মাহবুবুর রহমান, সামসুদ্দিন আজাদ, মুজাহিদুল ইসলাম, জয়নাল আবেদিন, মনসুর খান, কাজী কয়েস, সামছুল আবদিন, ডা. মাসুদুল হাসান, দেওয়ান মহিউদ্দীন, আব্দুল হাসিব মামুন, হাজী এনাম, আব্দুল হামিদ, আলী হোসেন গজনবী, নুরল আমিন বাবু, ওয়ালি হোসেন, সাইফুল ইসলাম, দরুদ মিয়া রনেল, সাখাওয়াত বিশ্বাস, ইমদাদ চৌধুরী, জেড এ জয়, জাহাঙ্গীর হোসেন, শাহিন আজমল, আলামিন আকন্দ, জাহিদ হাসান, হুমায়ুন চৌধুরী ও নান্টু মিয়া। এ সভার বক্তারা শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765