বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




মার্কিন বাধা উপেক্ষা করে ইরানি ট্যাংকার ফিরিয়ে দিচ্ছে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯

ব্রিটেন ও ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারই জের ধরে গত মাসে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর হাতে ‘গ্রেস-১’ নামে তেহরানের যে তেলবাহী ট্যাংকারটি আটক হয়েছিল। এ নিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তবে যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও ট্যাংকারটি ফিরিয়ে দিচ্ছে ব্রিটেন। দু’দেশের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া-নেওয়ার পর এমন সিদ্ধান্ত এসেছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। ব্রিটিশ ভূখণ্ডের জিব্রাল্টারের সুপ্রিম কোর্ট ‘গ্রেস-১’ কে মুক্তি দেওয়ার অনুমোদন দিয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, তারা আর এটি আটকে রাখতে চান না। তারা এখন সন্তুষ্ট যে, ইরানি ওই তেল ট্যাংকারটি আর সিরিয়ায় যাচ্ছে না।
এর আগে জিব্রাল্টার জানিয়েছিলেন যে, তারা ইরান এবং তেল মালিকদের কাছ থেকে আশ্বাস পেয়েছিল যে ট্যাংকারটি ছাড়া হলে তাদের মালামাল আর সিরিয়ায় নেওয়া হবে না। ফলে এতে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে না।

ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা অমান্য করে সিরিয়ায় তেল পাচারের সন্দেহে ইরানি গ্রেস-১ তেলের জাহাজটি আটক ছিল ব্রিটিশ ভূখণ্ড জাবাল আল তারিক প্রণালীতে (জিব্রাল্টার)।

উল্লেখ্য, গত ০৪ জুলাই ২১ লাখ ব্যারেল তেল বহন করে নিয়ে যাওয়া গ্রেস-১ ট্যাংকারটি জিব্রাল্টার প্রণালীতে আটক করেছিল ব্রিটিশ নৌবাহিনী। পরে এর জেরে পারস্য উপসাগর থেকে ব্রিটিশ পতাকাবাহী তেল ট্যাংকার ‘স্টেনা ইমপেরো’ আটক করে ইরানের বিপ্লবী বাহিনী। তখন থেকে দু’দেশের মধ্যে কূটনৈতিক তোলপাড় সৃষ্টি হয়।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765