মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




‘সরকারের সিদ্ধান্তহীনতায় গোটা অর্থনীতির উপর বিপর্যয় নেমেছে’

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০১৯

সরকারের সিদ্ধান্তহীনতায় গোটা অর্থনীতির উপর বিপর্যয় নেমে এসেছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
সরকারকে পদত্যাগ করে নিরেপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেওয়ারও এদিন দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলগমীর। তিনি বলেন, সরকার নির্বাচিত না হওয়ায় দীর্ঘ সময়ের জন্য দেশের ক্ষতি করছে, রাষ্ট্র, সমাজ ও অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে ফেলেছে। এ পথ থেকে মুক্তির একটাই পথ খালেদা জিয়ার মুক্তি দেওয়া।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নেই ওঠে না বলে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফের বক্তব্যের পাল্টা জবাব দিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার দেশের উন্নয়ন, আয়, স্থিতি বেশি বেশি দেখিয়ে উন্নয়নের রোল মডেলের নামে মানুষের সাথে প্রতারণা করার কৌশল হাতে নিয়েছে।

মির্জা ফখরুল বলেন, সরকার সাধারণ মানুষের কাছ থেকে ট্যাক্স বসিয়ে চলছে। এতে ব্যবসা-বাণিজ্যে বিনোয়াগ হচ্ছে না অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এবার চামড়া ব্যবসায় ধস নেমেছে। সরকারের সিদ্ধান্তহীনতায় গোটা অর্থনীতির উপর বিপর্যয় নেমে এসেছে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765