বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ডেঙ্গুতে ঢাকা ও খুলনায় শিশুসহ দুজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ও খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯

ঈদের ছুটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশু ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যায়।

সামিয়া নামের আট বছরের এক শিশু আজ মঙ্গলবার ভোর সাড়ে ছয়টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায়। হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়া বলেন, তালতলা থেকে সামিয়া গত ১০ আগস্ট এই হাসপাতালে ভর্তি হয়। শিশুটির অবস্থা খারাপ ছিল। ভোরে সে মারা যায়।

গতকাল সোমবার ঈদের দিন মারা যান গোপালগঞ্জের মো. রাসেল (৩২)। রাসেল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খুলনার সিভিল সার্জন এ এস এম আবদুর রাজ্জাক বলেন, মো. রাসেল ঢাকা থেকেই ডেঙ্গু জ্বর নিয়ে আসেন। গোপালগঞ্জে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেলে ভর্তি হয়েছিলেন। ঈদের দিন বেলা আড়াইটার দিকে তিনি মারা যান।

এ নিয়ে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২৬ জনের মৃত্যু হয়েছে। তবে সরকারি হিসেবে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা হলো ৪০।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765