রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ




সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সাংবাদিক দম্পতি নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১১ আগস্ট, ২০১৯

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় সাংবাদিক দম্পতি নিহত হয়েছেন। রোববার সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের গদাইপুর জোড়ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন-বগুড়া থেকে প্রকাশিত ‘দৈনিক সাতমাথা’ পত্রিকার সাবেক রায়গঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রী মোরশেদা খাতুন। রফিকুল লক্ষীখোলা গ্রামের বাসিন্দা।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, সকালে রায়গঞ্জ উপজেলার লক্ষীখোলা বাড়ি থেকে সাংবাদিক দম্পত্তি ব্যাটারিচালিত ভ্যানযোগে গাদাইপুর যাচ্ছিলেন। ঢাকা থেকে নওগাঁগামী স্কাইলাইন নামের একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জ শহর হয়ে রায়গঞ্জের ভেতর দিয়ে যাচ্ছিল। আঞ্চলিক সড়ক দিয়ে মাহাসড়কে উঠার পথে বাসটি গাদাইপুরে ভ্যানসহ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রফিকুলের স্ত্রী মোরশেদা নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে গুরুতর অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসারত অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক বাসটি জব্দ ও তার চালককে আটক করেছে।।

এদিকে অভিযোগ পাওয়া গেছে, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে গত ক’দিন থেকে যানজটের কারণে সেতুর পশ্চিমে মুলিবাড়ি, নলকা ও নলকা দিয়ে ঢাকা ও উত্তরের বাসগুলো সিরাজগঞ্জ জেলা শহরের ভেতর দিয়ে রায়গঞ্জ ও কাজিপুর উপজেলার মধ্যদিয়ে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উঠছে।

জেলার আঞ্চলিক সড়কগুলো ভারী ও দূরপাল্লার যানবাহনের চলাচলে উপযোগী নয়। অবৈধ হলেও গায়ের জোরে জেলার আঞ্চলিক সড়কে দিয়ে গত ক’দিন থেকে চলছে এসব দূরপাল্লার ভারী যানবাহন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765