বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




সৌদিফেরত ছেলের লাশ আনতে গিয়ে লাশ হলেন বাবাও

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯
পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে খাদে পড়ে যাওয়া লাশবাহী অ্যাম্বুলেন্স -

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিফেরত ছেলের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাবা।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আলী আহমদ (৬০) মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে সৌদি আরবে মারা যান মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামের বাসিন্দা মো. আলী আহমদের ছেলে জজ মিয়া। শুক্রবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে ছেলে জজ মিয়ার লাশ গ্রহণ করেন বাবা মো. আলী আহমদসহ পরিবারের অন্য সদস্যরা। বিমানবন্দরের কার্যক্রম শেষে লাশবাহী অ্যাম্বুলেন্সযোগে (ঢাকা মেট্রো ছ ৭১-১১৪২) বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজার আঁড়িখাল ব্রিজের কাছে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের (ঢাকা মেট্রো ন-১৬-৪৯৩১) সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি নিকটবর্তী প্রায় ২৫০ ফুট গভীর খাদে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই মো. আলী আহমদ (৬০) নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার (ওসি) মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ও ওসমানীনগরের একদল দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহমদ আলীর লাশ উদ্ধার করে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদেশফেরত ছেলের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে সৈয়দপুর বাজারের কাছে অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলী আহমদ নিহত হন। খবর পেয়ে অ্যাম্বুলেন্স, পিকআপ ভ্যান ও লাশ উদ্ধার করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765