বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




যশোরে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামী ‍নিহত

যশোর প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০১৯

যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক সন্ত্রাসী নিহত হয়েছে। বুধবার ভোরে যশোর-রাজগঞ্জ সড়কের মাহিদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি ওয়ান স্যুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।

নিহত শিশির ঘোষ (৩০) যশোর শহরের ষষ্ঠীতলাপাড়ার নিত্য ঘোষের ছেলে। তার বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় হত্যা, চাঁদাবাজিসসহ অন্তত হাফ ডজন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় শহরের শংকরপুর মুরগিফার্ম এলাকা থেকে শিশিরকে বোমাসহ আটক করা হয়। তাকে থানায় এনে জিঙ্গাসাবাদকালে তার হেফাজতে অবৈধ অস্ত্র রয়েছে বলে জানায়। তার দেয়া তথ্য অনুযায়ী বুধবার ভোরে অস্ত্র উদ্ধারের জন্য যশোর-রাজগঞ্জ সড়কের মাহিদিয়া কাদিরের ইটভাটার কাছে গেলে সেখানে থাকা শিশিরের সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে অন্য সন্ত্রাসীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হয় শিশির। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশিরকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ানস্যুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শহিদুল্লাহ্ জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই শিশিরের মৃত্যু হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765