শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




লাখ টাকার হাট কোটি টাকায় ইজারা !

নারায়নগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯

সরকারের আহ্বানকৃত দরপত্র মূল্যের তিনগুণ অর্থে কোরবানির পশুর হাট ইজারা নিয়েছেন নারায়ণগঞ্জের সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির। সরকারের আহ্বানকৃত দরপত্র মূল্য ছিল ৩৬ লাখ ৮০ হাজার টাকা। ফাতেমা ইজারা নিয়েছেন এক কোটি ১৫ লাখ ৫০০ টাকায়।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার আলীগঞ্জের পিডব্লিউডি’র খালি জায়গায় নির্ধারণ করা হয়েছে এই হাটের স্থান। হাটটির জন্য ১৫টি শিডিউলও ক্রয় করা হয়।
সোমবার আলীগঞ্জের পিডব্লিউডি’র খালি জায়গার অস্থায়ী কোরবানির হাটের জন্য দরপত্র জমা পড়ে ৫টি। তারমধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরকে বৈধ ইজারাদার হিসেবে ঘোষণা দেওয়া হয়। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক সর্বোচ্চ দরদাতাদের নাম ঘোষণা করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765