বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




শেরপুরের বিধবাপল্লীর আরো দুই বীরাঙ্গনা পেলেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি

শেরপুর প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০১৯

শেরপুরের নালিতাবাড়ীর সোহাগপুর বিধবাপল্লীর আরো দুই বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন । এরা হচ্ছেন অজুফা বেওয়া ও করফুলি বেওয়া। একাত্তরে পাক হানাদার বাহিনী ও রাজাকারদের পাশবিক নির্যাতনের শিকার হয়েছিলেন তারা।

সম্প্রতি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬২তম সভার সিদ্ধান্তের আলোকে শেরপুরের দুই বীরাঙ্গনাসহ ৪৬ জন বীরাঙ্গনাকে স্বীকৃতি দিয়ে গেজেট জারি করে সরকার।

এ নিয়ে শেরপুরে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা দাড়ালো ১৯ জন ও সারাদেশে ৩২২ জন।

এর আগে জেলার নালিতাবাড়ী উপজেলার সোহাগপুরের ১২ জন, ঝিনাইগাতী উপজেলার রাঙ্গামাটিয়া এলাকায় ৪ জন ও খৈলকুঁড়া এলাকায় ১ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়া হয়।

এছাড়া মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া অন্যান্য বীরাঙ্গনাদের মধ্যে রয়েছেন টাঙ্গাইলের রবিজান বেওয়া, কিশোরগঞ্জের আমেনা খাতুন, ময়মনসিংহের জয়ন্তী বালা দেবী, দিনাজপুরের উম্মে কুলসুম বেওয়া, ফরিদপুরের আরতী রানী ঘোষ, বরগুনার দিপ্তী রানী পাল, যশোরের মোসা. সালেহা খাতুন, বাগেরহাটের তরু শীল, নাটোরের মালতি, জয়পুরহাটের ফিরোজা বেগম, চাঁপাইনবাবগঞ্জের রহিমা বেগম, গোপালগঞ্জের রানী বণিক, বগুড়ার মীরা রানী সরকার, কুমিল্লার বেগম ফুলবানু, মাদারীপুরের চিন্তাময়ী বাড়ৈ ও আরতী রানী সাহা, পিরোজপুরের তারামনি মিস্ত্রী, চট্টগ্রামের চত্মা চক্রবর্তী, রাজশাহীর ফিরোজা বেগম, আঙ্গুরা বেগম, ঝিনাইদহের নিহারী, ব্রাহ্মণবাড়িয়ার হাজেরা ওরফে কুটি, দিনাজপুরে শেফালী বেগম, সিরাজগঞ্জের আনোয়ারা বেগম এবং বগুড়ার রহিমা খাতুন বেলী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন। এছাড়া সিলেটের কোকিলা বেগম, রেজিয়া বেগম, মায়া বিবি, জয়গুন নেছা, ললিতা নমশুদ্র, শহর বানু, নওগাঁর মায়া বালা, সুষমা বালা, ক্ষান্তা বালা পাল, রাশমনি সূত্রধর, রেনু বালা পাল, সন্ধ্যা রানী পাল, সুষমা পাল, কালী রানী পাল, গীতা রানী পাল ও বাণী রানী পাল এবং নরসিংদীর জোসনা বেগম, হাছিনা ও হাজেরা খাতুন মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765