বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




দুই বছর বয়সী সন্তানকে আছাড় মেরে হত্যা

মাদারিপুর প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০১৯

স্বামীর দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় দুই বছর বয়সী সন্তানকে আছাড় মেরে হত্যা করার অভিযোগ পিতার বিরুদ্ধে। মাদারীপুরের কালকিনির বাঁশগাড়ী ইউনিয়নের মধ্যেরচর এলাকায় শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর থেকে শিশুটির বাবা মনির মোল্লা পলাতক রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ছয় মাস ধরে স্ত্রী মৌসুমী বেগমের সঙ্গে কলহ চলছিল মনির মোল্লার। কিছুদিন আগে স্ত্রীকে না জানিয়ে আরেকটি বিয়ে করেন মনির। বিকেলে মৌসুমি বিষয়টি জানতে পারলে স্বামী মনিরের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে শিশু তারাকে মাটিতে আছাড় মারেন মনির। পরে লাঠি দিয়ে আঘাতও করেন শিশুটিকে। গুরুতর আহত হয়ে পড়লে শিশুটির মা ও স্থানীয় লোকজন শিশুটিকে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মা মৌসুমী বেগম অভিযোগ করে বলেন, আমার সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে মনির আমার কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে মাটিতে আছাড় দেয়। পরে লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আমি তার শাস্তি চাই।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, শিশুটির বয়স দুই বছরের কম। শিশুটির মাথায় ও বুকে আঘাত লাগায় তার মৃত্যু হয়। মনির মোল্লাকে ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765