বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




টেকনাফে ‘বন্দুকযুদ্ধে ৪ ডাকাত’ নিহত

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০১৯

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন এবং দু’দল সন্ত্রাসীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ একজনসহ মোট চারজন নিহত হয়েছেন।

শনিবার ভোরে টেকনাফের নুরুলঘোড়া পাহাড়ে ‘বন্দুকযুদ্ধে’ নিহত তিনজন ডাকাতদলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। এছাড়া শুক্রবার রাতে মেরিন ড্রাইভ সড়কের ধজাপাড়া এলাকায় সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবক একজন মাদক ব্যবসায়ী বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

নিহতরা হলেন– টেকনাফের রোহিঙ্গা ডাকাত সর্দার আবদুল হাকিমের সহযোগী জুনায়েদ (৩২), আইয়ুব (৩৫), মেহেদী (৩২) এবং মাদারীপুরের কালকিনি উপজেলার মাদক ব্যবসায়ী ইমরান মোল্লা (২৭)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, টেকনাফে নুরুলঘোড়া পাহাড় এলাকায় একাধিক মামলার আসামি ডাকাত আব্দুল হাকিম তার দল নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে– এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে করে ডাকাতদল। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে টেকনাফ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের কক্সবাজার হাসপাতালে পাঠানো হলে সেখানে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার রেজোয়ানসহ সাতজন পুলিশ সদস্য আহত হন।

ওসি বলেন, ‘ঘটনাস্থল তল্লাশি করে সাতটি দেশীয় অস্ত্র, ২৫ রাউন্ড গুলি ও ৫টি কিরিচ উদ্ধার করা হয়েছে।’

এর আগে শুক্রবার রাত ২টার দিকে মেরিন ড্রাইভ সড়কের ধজাপাড়া এলাকায় দুদল সন্ত্রাসীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ ইমরান মোল্লা নামে এক যুবক নিহত হয় বলেও জানান ওসি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765