বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০১৯

রাজধানীতে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেমরার কোনাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোফাজ্জল হোসেন রিয়াব (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়া লালবাগের শহীদ নগর এলাকায় একটি কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হোসেন বেপারী (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

স্কুলছাত্র মোফাজ্জল হোসেন রিয়াবকে শুক্রবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিয়াব বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বোঙ্গা গ্রামের মো. দিদার হোসেন ছেলে। সে পরিবারের সঙ্গে ডেমরা কোনাপাড়া আরাবারি বটতলা এলাকায় থাকতো এবং স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

রিয়াবের দাদী সাহিদা বেগম জানান, সকালে বাসার পাশের একটি মাঠে ক্রিকেট খেলতে যায় রিয়াব। এ সময় মাঠের পাশে একটি দোতলা ভবনের ছাদে বল চলে যায়। পরে সেখান থেকে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, রাজধানীর লালবাগের শহীদ নগর এলাকায় একটি কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হোসেন বেপারী (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শামীম বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার টোলারচর গ্রামের মো. আলী বেপারীর ছেলে। তিনি লালবাগের শহীদ নগর ১০ নম্বর গলির একটি কারখানায় কাজ করতেন।

শামীমের সহকর্মী আমির হোসেন জানান, সকালে কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন শামীম। পরে তাকে অচেতন অবস্থায় দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765