বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




২ টাকার দ্বন্দ্বে দোকানদারের হাতে ক্রেতা খুন

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
নিহত জাহাঙ্গীর আলম

কক্সবাজারের মহেশখালীতে মাত্র ২ টাকা পাওনা কে কেন্দ্র করে মুদি দোকানদারের হাতে খুন হয়েছেন জাহাঙ্গীর আলম (২৬) নামে এক ক্রেতা। বৃহস্পতিবার বিকালে উপজেলার ধলঘাটা ইউনিয়নের বেগুনবনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জাহাঙ্গীর ধলঘাটা ইউনিয়নের বেগুনবনিয়া গ্রামের আবদুল গফফারের পুত্র। এ ঘটনায় পুলিশ ঘাতক দোকানদার আব্দুল গফুরকে গ্রেপ্তার করেছে। সে একই এলাকার নুরুন্নবীর ছেলে।

পুলিশ জানায়, গফুর তার বাড়ীর পাশে একটি মুদি দোকান দিয়ে ব্যবসা করে। নিহত জাহাঙ্গীর গফুরের দোকান থেকে পান সিগারেট খাওয়ার বিল দিতে গিয়ে দোকানদারের দাবী ১২টাকা আর ক্রেতার দাবী ১০টাকা নিয়ে বিরোধের সূত্রপাত হয়। ক্রেতা বিক্রেতার মধ্যে মাত্র ২ টাকার বিরোধ মুহূর্তের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে দোকানদার গফুর তার দোকানে থাকা একাটি কাচের গ্লাস জাহাঙ্গীরের পেটে মারলে তিনি মারাত্মক ভাবে আহত হন। উপস্থিত লোকজন আহত জাহাঙ্গীরকে দ্রুত চকরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে জাহাঙ্গীর মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানায়, ঘাতককে গ্রেফতার করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765