সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ




জুমার বয়ানে ডেঙ্গু-গুজব-বন্যা নিয়ে বক্তব্য রাখার আহ্বান

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ শেখ মো. আব্দুল্লাহ

জুমার বয়ানে ডেঙ্গু ও গুজব বিষয়ে সচেতনতামূলক এবং বন্যাকবলিত দুর্গত মানুষের সাহায্যের আবেদনমূলক বক্তব্য রাখতে দেশের ইমাম ও খতিবদের অনুরোধ জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন প্রেরিক এক বার্তায় এ আহ্বান জানানো হয়।

ধর্ম প্রতিমন্ত্রীর বরাত দিয়ে তিনি বলেন, রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন জেলা বন্যাকবলিত হয়েছে। ডেঙ্গুসহ বিভিন্ন ইস্যুতে গুজব ছড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও জমে থাকা পানি পরিষ্কার রাখার আহ্বান জানাতে ইমাম ও খতিবরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সেই সঙ্গে বিভিন্ন ইস্যুতে ছড়ানো গুজবের বিরুদ্ধেও তারা মানুষকে সচেতন করতে পারেন। এজন্য শুক্রবার জুমার বয়ানে তারা মানুষকে সচেতন করতে বক্তব্য রাখতে পারেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765