সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা




লাদেনপুত্র হামজার মৃত্যুর খবর দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
লাদেনপুত্র হামজা- বিবিসি

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সূত্রগুলো এতথ্য নিশ্চিত করলেও কোথায় এবং কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানানো হয়নি বলে বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে হামজা সর্ম্পকে তথ্য চেয়ে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

হামজার বয়স আনুমানিক ৩০ বছর হতে পারে বলে ধারণা। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে হামলা চালানোর আহ্বান জানিয়ে অডিও ও ভিডিও বার্তা ছড়াতে দেখা গেছে তাকে।

ওসামা বিন লাদেন ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে গোপন আস্তানায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে নিহত হন। হামজাকে তার উত্তরাধিকারী মনে করা হচ্ছিল।

হামজার মৃত্যুর খবর প্রথম প্রকাশ করে এনবিসি ও নিউইয়র্ক টাইমস। বুধবার এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করতে অস্বীকার করেন।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765