শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




যুক্তরাষ্ট্র-কানাডার ১১ কোটি মানুষের তথ্য চুরি

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০১৯

যুক্তরাষ্ট্র এবং কানাডার প্রায় ১০ কোটি ৬০ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। আর্থিক সেবাদানকারী যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ক্যাপিটাল ওয়ানের কাছ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে এসব তথ্য চুরি করা হয়েছে। সম্প্র্রতি ওই কোম্পানির পক্ষ থেকে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।

হ্যাকিংয়ের সঙ্গে জড়িত পেইজ টমসন নামে ৩৩ বছর বয়সী এক নারীকে গ্রেফতারের পর সোমবার ক্যাপিটাল ওয়ানের পক্ষ থেকে হ্যাকিংয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়। খবর রয়টার্স ও বিবিসির।

গত ১৯ জুন ওই হ্যাকিংয়ের ঘটনা চিহ্নিত করা সম্ভব হয়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাপিটাল ওয়ানে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছিলেন এমন ব্যক্তিদের নাম, ঠিকানা, জন্মতারিখ, ফোন নম্বরসহ বেশকিছু ব্যক্তিগত তথ্য চুরি করা হয়। তবে হ্যাকার ক্রেডিট কার্ডের অ্যাকাউন্ট নম্বরে প্রবেশ করতে পারেনি বলেও জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডের সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে ক্যাপিটাল ওয়ান অন্যতম। তারা ক্রেডিট কার্ড ইস্যুর পাশাপাশি নিয়মিত ব্যাংকিং সেবাও দিয়ে থাকে। সোমবার এক বিবৃতিতে ক্যাপিটাল ওয়ান জানায়, যুক্তরাষ্ট্রের ১০ কোটি এবং কানাডার ৬০ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য হ্যাকিংয়ের শিকার হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765