বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




সাতক্ষীরায় পাটক্ষেত থেকে পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
সাতক্ষীরায় নিহত শ্রমিককে দেখতে জনতার ভিড়।-নতুনবার্তা

সাতক্ষীরার সদর উপজেলার পাটক্ষেতে এক পরিবহন শ্রমিককে খুন করা হয়েছে। নিহতের নাম আলমগীর হোসেন আলম (৩৫)।

মঙ্গলবার ভোরে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রাম থেকে ওই শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের দেহে ধারালো অস্ত্রের আঘাত এবং গলায় ফাঁস লাগানোর চিহ্ন পাওয়া গেছে।

নিহত আলমগীর হোসেন আলম গোবিন্দকাটি গ্রামের ফকির সরদারের ছেলে। তিনি জেলার সংগ্রাম পরিবহনের সুপারভাইজার।

জানা যায়, সদর উপজেলার পাটক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেন।

সদর থানা পুলিশের এসআই তরিকুল ইসলাম জানান, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য আলমগীরের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765