রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




বস্তির সাধারণ ছেলে থেকে শীর্ষ সন্ত্রাসী

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
‘রাজন দ্যা কিং’য়ের একটি দৃশ্যে শামীম হাসান সরকার ও মোশাররফ করিম

বস্তির হাবাগোবা ছেলে মোশাররফ করিম। কিন্তু এই হাবাগোবা হয়ে বেশিদিন থাকেন না তিনি। হয়ে উঠেন এলাকার ত্রাস। সন্ত্রাস আর চাঁদাবাজ জগতের শীর্ষ সন্ত্রাসীদের কিং হিসেবে পরিচিত হন।

কিন্তু কেন? কে তাঁর গডফাদার, কে তাঁকে নিয়ে এলো এই অন্ধকার জগতে এবং কেনই বা মোশাররফ করিমরা শীর্ষ সন্ত্রাসী হয়ে ওঠেন। সেই গল্প নিয়েই টেলিফিল্ম ‘রাজন দ্যা কিং’।

অপূর্ণ রুবেলের চিত্রনাট্যে টেলিফিল্মটির পরিচালক মুরসালিন শুভ। এতে মোশাররফ করিমের নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন অর্শা। এছাড়াও অভিনয়ে রয়েছেন, শামীম হাসান সরকার, নওশিন দিশা, শেখ মাহবুব, হেদায়েত নান্নু, জুয়েল আমিন প্রমুখ।

নাটকটি বিষয়ে মোশাররফ করিম বলেন, ‘নাটকটি নিয়ে তো এখনই কিছু বলতে পারবো না। শুধু এতোটুকু বলেবো কাজটি করে আমি তৃপ্তি পাচ্ছি। বাকীটা দর্শক বলবেন দেখার পর।’

গাজীপুরের এক বস্তিতে শুটিং শেষ নাটকটির। পরিচালক জানালেন নাটকটিতে অন্য রকম এক মোশাররফ করিমকে দেখা যাবে। যিনি সাধারণ এক মানুষ থেকে হয়ে উঠেন দুর্ধর্ষ কিং। দিন শেষে আবার সেই জগত থেকে বের হওয়ার তীব্র আকাংখা কাজ করে তার মধ্যে।’

ঈদুল আজহায় নাটকটি কোন একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানান পরিচালক।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765