শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




সুন্দরবন ও পশুর নদী রক্ষার দাবিতে মোংলায় মানববন্ধন

মোংলা প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২৯ জুলাই, ২০১৯

মোংলায় বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাঘের আবাসস্থল সুন্দরবন এবং সুন্দরবনের প্রাণ পশুর নদী রক্ষার দাবীতে মূখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পশুর রিভার ওয়াটার কিপার, ওয়াটার্স কিপার্স বাংলাদেশ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

পশুর রিভার ওয়াটার কিপার মোংলা উপজেলার প্রধান সমন্বয়ক নূর আলম শেখের সভাপতিত্বে সোমবার (২৯ জুলাই) সকাল ১১ টায় সেন্ট পলস্ হাই স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন শ্রেনী পেশার কয়েকশ নারী পুরুষ অংশগ্রহন করেন। এসময় মানববন্ধন কর্মমসূচীতে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত এনজিও কর্মকর্তা সুভাষ বিশ্বাস, বাংলাদেশ মানবাধিকার কমিশন মোংলা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, নূর আলম শেখ প্রমূখ।

মানববন্ধন কর্মসূচী শেষে একটি র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেন্ট পলস স্কুলের সামনে এসে শেষ হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765