বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




নোয়াখালীতে পিকআপ উল্টে ৪ শ্রমিক নিহত

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৮ জুলাই, ২০১৯

নোয়াখালীর চৌমুহনী উপজেলায় পিকআপভ্যান উল্টে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৯ জন।

রোববার সকাল ৭টার দিকে বেগমগঞ্জ-ফেনী সড়কের করিমপুর রোড সিঙ্গার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি। তাদের সবার বাড়ি মোংলা ও খুলনা জেলায় এবং তারা নির্মাণ শ্রমিক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ুন কবীর জানান, প্রতিদিনের মতো পিকআপভ্যানে নির্মাণ শ্রমিকরা ফেনী থেকে নোয়াখালীর একটি বহু ভবনে কাজ করার জন্য যাচ্ছিলেন।

সকাল ৭টার দিকে করিমপুর রোডের ভেতরের শাখা রোড থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা দ্রতবেগে প্রধান সড়কের ওপর উঠে যায়।

সেটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি আইল্যান্ডের ওপর উঠে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন এবং নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে আরও তিন শ্রমিকের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন অন্তত ১৯ জন।

এ ঘটনার পরপরই চৌমুহনী ফায়ার সার্ভিস ও মাইজদী ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বেগমগঞ্জ ১০ শয্যাবিশিষ্ট এবং বাকিদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765