শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




ছাত্রলীগের প্রতিটি সদস্যকে মানুষের কল্যানে কাজ করতে হবে – নোমান

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০১৯
প্রধান অতিথির বক্তৃতা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামস্-ঈ- নোমান

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামস্-ঈ- নোমান বলেছেন, বাঙালির ইতিহাস ছাত্রলীগের ইতিহাস। দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের ভূমিকা রয়েছে। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, এমনকি এখন পর্যন্ত যত আন্দোলন-সংগ্রাম অর্থাৎ বাঙালির প্রতিটি অর্জনেই ছাত্রলীগের অবদান রয়েছে। ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। জাতির পিতার গড়া এই সংগঠনের প্রত্যেকটি সদস্যকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। শনিবার দুপুরে বাগেরহাটে শালতলা এলাকায় জেলা পরিষদের অডিটরিয়ামে জেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের নেতাকর্মীরা অবদান রেখেছেন। আগামীতেও যে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে। দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে প্রতিটি ছাত্রলীগের কর্মীকে আরো বেশি দক্ষ হতে হবে।

জেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হাসেনের সভাপতিত্বে সাধারন সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি, সাংগঠনিক সম্পাদক নাজমুল সিদ্দিকী নাজ, রফিকুল ইসলাম বাধন, উপ-দপ্তর সম্পাদক মো: ইমরান হোসেন প্রমুখ।
বর্ধিত সভায় বাগেরহাটের সকল ইউনিটের ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765