শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ডিম নিয়ে যে ধারণাগুলো ঠিক নয়

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০১৯

ডিম সবার পছন্দের একটি খাবার। এটি রান্না, ভাজা, সিদ্ধসহ অনেকভাবেই খাওয়া যায়। বিশ্বজুড়ে খাবারটির গ্রহণযোগ্যতার সঙ্গে সঙ্গে কিছু ধারণাও প্রচলিত রয়েছে, যেগুলো মোটেও ঠিক নয়। যেমন-

১. অনেকে মনে করেন , রান্না ডিমের চেয়ে কাঁচা ডিম অনেক উপকারী। এ কারণে অনেক ক্রীড়াবিদ  কাঁচা ডিম খান। কিন্তু ডিমের কুসুম কাঁচা খাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। এভাবে ডিম খেলে পর্যাপ্ত প্রোটিনও পাওয়া যায় না।বরং রান্না ডিমেই বেশি প্রোটিন পাওয়া যায়। এছাড়া কাঁচা ডিম খেলে সংক্রমণের সম্ভাবনাও বাড়ে।

২. সব ডিমই ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হয় এমন ধারণা ঠিক নয়। বরং একবার যদি ডিম ফ্রিজ থেকে বের করা হয় তাহলে তা দুই ঘণ্টার বেশি বাইরে রাখা ঠিক নয়। ফ্রিজের ডিম যদি দীর্ঘসময় বাইরে রাখা হয় তাহলে এটা থেকে পানি বের হয়। এতে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বৃদ্ধি সহজ হয়।

৩. কেউ কেউ মনে করেন, সাদা ডিমের চেয়ে লালচে ডিমে পুষ্টিগুণ বেশি থাকে। কিন্তু এর কোনও ভিত্তি নেই। রঙ যাই হোক না কেন পুষ্টিগুণে দুই ডিমের মধ্যে কোনও পার্থক্য নেই।

৪. ভুল করে সামান্য ডিমের খোসা খেয়ে ফেলা অনেকেই বিপজ্জনক মনে করেন। এটা ঠিক নয়। তবে খুব বেশি পরিমাণে খেলে তা গলার সমস্যা করতে পারে।

৫. অনেকের ধারণা, কুসুমের মধ্যে রক্তাভ ভাব থাকলেই সেটায় সার দেওয়া থাকে। কিন্তু ধারণাটি ঠিক নয়। অনেক সময় মুরগির ভিতরে ডিম তৈরি হওয়ার সময় তা ফেটে গিয়ে রক্তনালীর চিহ্ন এভাবে প্রকাশ করে। কখনও কখনও মুরগিতে ভিটামিন এ ঘাটতি হলে এমন হয়।

৬. ডিম ফাটানোর পর অনেক সময় কুসুমের সঙ্গে ছোট সাদা ধরনের উপাদান দেখা যায়। রান্নার সময় ডিম থেকে এটা সরাতে হবে এমন কোনও কথা নেই। যদি সঠিক পদ্ধতি ডিমটা রান্না করা হয় তাহলে কুসুমের মতোই এটাও নিরাপদ।

৭. অনেকের মতে, বড় ডিমে পুষ্টি বেশি থাকে, ছোট ডিমে কম। এঠা ঠিক নয়। অনেক সময় মুরগির আকৃতির ওপর ডিমের আকার নির্ভর করে। কখনও আবার পরিবেশের ওপরও ডিমের আকৃতি ছোট-বড় হয়। সূত্র : ইনসাইডার

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765