বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




নড়াইলে পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ‌১

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে নড়াইলে নাজমুল হোসেন বাবু (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নড়াইল কারাগারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত বাবু নড়াইল শহরের মহিষখোলা এলাকার মোহর আলী সরদারের ছেলে।

শুক্রবার দুপুরে নড়াইল নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।

সংবাদ সম্মেলনে এসপি জানান, গ্রেফতারকৃত ব্যক্তি ফেসবুক ম্যাসেঞ্জারে ছড়িয়ে দিচ্ছে যে ‘পদ্মাসেতু নির্মাণে এক লাখ বা তার অধিক মানুষের মাথা লাগবে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে ৪২টি দল বের হয়েছে মাথা সংগ্রহ করতে। গ্যাস স্প্রে করে অজ্ঞান হওয়ার পর মাথা মাথা কেটে নেওয়া হচ্ছে। খুলনায় অনেক মাথা কেটে নেওয়া হয়েছে। তাই সাবধান থাকবেন। ভিক্ষুক বা অপরিচিত কেউ এলে দরজা খুলবেন না।’ এসব গুজব প্রচারের কারণে তাকে গ্রেফতার করা হয়।

এসপি বলেন, ‘গুজব ছড়ানোর ঘটনায় বাবুসহ আরও ৪০ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765