বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




বগুড়ার হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২৮ রোগী ভর্তি

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২৮ রোগী চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আরিফুর রহমান তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।

এদের মধ্যে সর্বশেষ বৃহস্পতিবার রাত ১১টার দিকে এই হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।

ডাক্তার আরিফুর রহমান জানান, গেল তিন দিনে জ্বরে আক্রান্ত হয়ে বেশ কিছু রোগী ভর্তি হন এই হাসপাতালে। এদের মধ্যে ২৮ জনের শরীরে ডেঙ্গুর জীবাণু মিলেছে। তারা হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন। এই রোগীদের মধ্যে অধিকাংশই সম্প্রতি ঢাকা থেকে বগুড়ায় ফিরেছেন বলেও জানান এই চিকিৎসক।

বগুড়া শজিমেক হাসপাতালের মেডিসিনি বিভাগের রেজিস্ট্রার ডা. মো. মমতাজুর রহমান জানান, গত বছর যেখানে মাত্র তিনজন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, সেখানে এবার প্রতিটি ইউনিটে ৭ থেকে ৮জন করে রোগী ভর্তি রয়েছে। এই হার তুলনামূলক অনেক বেশি বলেও জানান তিনি।

হাসপাতালের হেমাটোলজি (রক্তরোগ) বিভাগের সহকারী অধ্যাপক ডা. সুরজিৎ সরকার তিতাস জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা প্রদানের জন্য সকল প্রস্তুতিই হাসপাতালে রয়েছে। রোগ শনাক্তকরণের জন্য যে পরীক্ষা সেটি বাইরের ডায়াগোনস্টিক সেন্টার থেকে করাতে হচ্ছে। তবে কয়েকদিনের মধ্যেই হাসপাতালেই রোগ নির্ণয়ের ব্যবস্থা করা সম্ভব হবে।

তিনি বলেন, ইতোমধ্যে আশঙ্কাজনক একজন রোগীকে বগুড়া থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। অন্যান্য রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা প্রদান করা হচ্ছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765