রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




বাসায় ঢুকে রাতভর ভাড়াটিয়াকে ধর্ষণ, বাড়িওয়ালা আটক

পাবনা প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

পাবনায় ভাড়া বাড়িতে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সদর উপজেলার এ ঘটনায় শুক্রবার ওই নারীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বাড়িওয়ালা হায়দার আলীকে আটক করেছে পুলিশ।

নির্যাতনের শিকার নারীর অভিযোগ, তিনি যে বাড়িতে থাকেন সেই বাড়িওয়ালার সহযোগিতায় শিবরামপুর এলাকার চার যুবক ধর্ষণের এ ঘটনা ঘটায়।

ওই নারী জানান, দুইমাস আগে তিনি ও তার গার্মেন্টস শ্রমিক ভাই হায়দার আলীর বাড়িতে ভাড়াটিয়া হয়ে ওঠেন। গত বুধবার কাজের চাপ বেশি থাকায় তার ভাই রাতে ফেরেননি।

তিনি জানান, রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়লে রাত দুইটার দিকে বাড়িওয়ালার সহযোগিতায় চার যুবক জোর করে ঘরে ঢুকে তাকে পালাক্রমে ধর্ষণ করে।

মেয়েটি আরও বলেন, বাসায় একা ছিলাম, বিষয়টি বুঝতে পেরে বাড়ির মালিক তার কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে অস্ত্রের মুখে জিম্মী করে রাতভর আমাকে নির্যাতন চালায়। আমি চরম ভয়ে আছি, আমাকে তারা মেরে ফেলবে বলেও হুমকি দেয়।

তিনি জানান, রাত দুইটা থেকে বৃহস্পতিবার বেলা ১১ টা পর্যন্ত ঘরে আটকে রেখে তার ওপর নির্যাতন করে চলে যায় ওই যুবকরা। বৃহস্পতিবার রাতে তার ভাই বাড়িতে ফিরে ঘটনা জানতে পারেন।

নির্যাতনের শিকার নারী অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার সকালে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন তারা ভাই।

ওই নারীর ভাই বলেন, ‘আমি কারখানায় কাজ করতে করতে দেরি হয়ে যায়, পরে রাতে বাসায় ফিরে না আসায় তারা আমার বোনের ওপর নির্যাতন করেছে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নির্যাতনের শিকার নারীর অভিযোগের ভিত্তিতে বাড়িওয়ালা হায়দারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযুক্ত যুবকদের গ্রেফতারে অভিযান চলছে। নির্যাতিতার নারীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার দুপুরে তার ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে।

পাবনা জেনারেল হাসপাতালের প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. নার্গিস সুলতানা বলেন, ভুক্তভোগী নারী শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ড আঘাত পেয়েছেন। আমরা তার চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে বলেও জানান তিনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765