বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




নতুন নির্বাচন দেয়ার দাবি মির্জা ফখরুলের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

সব রাজবন্দির মুক্তি দিয়ে সরকারের কাছে নতুন নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকালে সংসদ ভবনের চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি এ কথা বলেন। এ সময় দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, সেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ মিথ্যা বানোয়াট মামলায় দণ্ড দিয়ে বন্দি করে রাখা হয়েছে। আমরা তার মুক্তি দাবি করছি।

তিনি বলেন, সরকারের কাছে জোর দাবি করছি- সব রাজবন্দির মুক্তি দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ আনুন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিন। মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিন। না হয় জনগণ আপনাদের ক্ষমা করবে না।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765