বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

কুষ্টিয়ার দৌলতপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বিজয় হোসেন (২৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মৌবাড়িয়া মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক দুইজনকে আটক করেছে।

নিহত বিজয় হোসেন গাংনী উপজেলার মাঝের গ্রামের হাকিম ডাক্তারের ছেলে।

পুলিশ জানায়, ছিনতাইকারীর একট দল যাত্রী সেজে গাংনী থেকে দৌললতপুর যাওয়ার নাম করে বিজয়ের সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে। তারা মৌবাড়িয়া-শ্যামপুর মাঠের মধ্যে এসে পৌঁছালে ছিনতাইকারীরা বিজয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ে পালানোর চেষ্টা করে। পথে পিপুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পে টহলরত পুলিশ সদস্যদের দেখে ছিনতাইকারীরা সিএনজিচালিত অটোরিকশাটি ফেলে পালানোর সময় রকি নামে একজনকে আটক করে পুলিশ। এ সময় বাকিরা পালিয়ে যায়।

আটক রকি গাংনী উপজেলার বাওট গ্রামের কামাল হোসেনের ছেলে। পরে গাংনী উপজেলার মোহাম্মদপুর এলাকার একটি মাঠ দিয়ে পালানোর সময় স্থানীয়রা ইব্রাহীম নামের আরও একজনকে আটক করে। সে একই উপজেলার মাঝের গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান জানান, নিহত ও ছিনতাইকারীরা সবাই গাংনী উপজেলার বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765