বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




স্বামী মোবাইল ভাঙ্গায় অভিমানে স্ত্রীর আত্মহত্যা

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯

কক্সবাজারের চকরিয়ার হারবাং এলাকার জেসমিন আক্তার (১৯) এর সাথে লোহাগাড়ার আধুনগরের মো. ইউনুছের বিয়ে হয় ৭ মাস আগে। ইতিমধ্যে জেসমিন ৬ মাসের অন্তঃসত্ত্বা। জেসমিনের বাড়িতেই বিয়ের পর থেকে বাস করে বিভিন্ন পরিবহণের ড্রাইভিং করতো ইউনুছ। তাদের সেই সুখের সংসার হঠাৎ তছনছ হয়ে গেছে। তুচ্ছ ঘটনায় জেসমিন ফাঁস খেয়ে আত্মহত্যা করায় এ অবস্থা।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে হারবাং ইউনিয়নের বৃন্দাবন নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জেসমিন ওই এলাকার আমির হামজার মেয়ে।

পরিবার সদস্যদের উদ্ধৃতি দিয়ে হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম বলেন, জেসমিন-ইউনুছের বিয়ের পর ৭ মাস কেটে গেলেও ইউনুছের মাসহ পরিবারের সদস্যরা জেসমিনকে দেখেনি। পুত্রবধূ অন্তঃসত্ত্বা শুনে মা মুঠোফোনে ছেলে ইউনুছের কাছে আবদার করে ইমু ভিডিওর মাধ্যমে বউমাকে একবার দেখতে। মায়ের এ আবদার মেটাতে ইউনুছ বৃহস্পতিবার সকাল ১০টায় স্ত্রী জেসমিনকে একটু ভালমানের কাপড় পড়ে আসতে বলে। এ অনুরোধে সাড়া দেয়নি জেসমিন। এতে ফোন সেটটি ভেঙ্গে ফেলে ইউনুছ ঘরের বাইরে চলে যায়। তাতে স্বামীর উপর অভিমান ও ক্ষোভ প্রকাশ করে দুপুর ১টায় ঘরের বীমে ওড়না পেঁচিয়ে ফাঁস খেয়ে আত্মহত্যা করে জেসমিন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, জেসমিনের আত্মহত্যা নিয়ে কোন পক্ষের অভিযোগ নেই। স্থানীয় চেয়ারম্যান মিরানও পুলিশকে জানিয়েছে এটি আত্মহত্যা। তাই পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765