বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




এক সপ্তাহের মধ্যে মশা নিধনের ওষুধ দরকার : হাইকোর্ট

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯

দুই সপ্তাহ নয়, এক সপ্তাহের মধ্যে মশা নিধনের ওষুধ দরকার। এ জন্য কি করতে হবে সেটা আমাদেরকে জানান। সেভাবেই আদেশ দেয়া হবে। কারণ দেশের মানুষ আতংকিত। ঘরে ঘরে এ আতংক বিরাজ করছে।

ডেঙ্গু মশা নিধনে দুই সিটি করপোরেশনের গৃহীত কার্যক্রম অবহিত হওয়ার পর বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ মন্তব্য করেন।

আদালত দুই সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে উদ্দেশ্য বলেন, ‘আপনারা মশা নিধনে যে ওষুধ ছিটাচ্ছেন তাতে মশা মরছে না। এই মশা কেন মরছে না তা কি চিহ্নিত করতে পেরেছেন? যদি চিহ্নিত করতে না পারেন তাহলে সমাধান হবে কিভাবে? মশা নিধনে কোন ওষুধ কাজ করবে এবং সেটা কত দ্রুত দেশে আনা সম্ভব হবে সেই বিষয়টি আমাদের জানান।’

এর আগে সকালে আদালতে হাজির হয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. শরীফ আহমেদ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765