বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




পিরোজপুরে ডাকাত দলের প্রধানকে কুপিয়ে হত্যা

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ডাকাত দলের প্রধান মো: জলিল হাওলাদার ওরফে রগকাটা জলিলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত গভীর রাতে ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ইন্দুরকানী মিল বাড়ি এলাকায় সতীশ চন্দ্র মন্ডলের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

মৃত আঃ জলিল হাওলাদার ওরফে রগকাটা জলিল (৪৮) ইন্দুরকানী উপজেলার কালাইয়া গ্রামের মৃত মোহাম্মাদ আলী হাওলাদারের ছেলে। ইন্দুরকানী থানার ওসি মো: হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আহমেদ মাইনুল হোসাইন জানান, বুধবার দিবাগত গভীর রাতে ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ইন্দুরকানী মিল বাড়ি এলাকায় সতীশ চন্দ্র মন্ডলের বাড়ির সামনে দুবৃর্ত্তরা আঃ জলিল হাওলাদার ওরফে রগকাটা ডাকাত জলিলকে এলোপাথারী ভাবে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত জলিলের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় ৬টি মামলাসহ দেশের বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতির একাধিক মামলা রয়েছে

ইন্দুরকানী থানার ওসি মো: হাবিবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765